নাচোলে সাপের দংশনে দুই নারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপে কাটা পড়ে ২ জন নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি নাচোল মাধবপুর গ্রামের আব্দুল্লাহিল কাফির স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও খ্যাসবা রেললাইন পাড়ার শাজাহানের স্ত্রী লতিফা বেগম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার এস.আই জিয়াউর রহমান।

বুধবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে শাহিদা সবজি কাটা বটি ধার দিতে গেলে সেখানেই সাপটি তাকে কামড়ে দেয়। সাপে কাটার পর গ্রামের স্থানীয় ওঝার কাছে গেলে ওঝা চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিস্থিতি খারাপ দেখলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে বেলা ৯টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। অন্যদিকে, লতিফা বেগমকে সাপে কাটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়। উল্লেখ্য যে, তাদের গোখরো সাপে দংশন করে ও পরে সাপগুলোকে মারা হয়।

Leave a Reply