ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর ৩১ দফা লিফলেট বিতরণ

ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর ৩১ দফা লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এসএ অপু রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন। ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ. অপু ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। ২৬ জুলাই প্রথমে তিনি ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজার, মান্নু মোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার মেডিকেল মোড়, আম ফাউন্ডেশন, বাচ্চামারী হাট, সুরানপুর বাজার, ফুটানীবাজার, বজরাটেক এবং মুশরীভুজা বাজার এলাকায় দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, জামবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেৎ মোঃ শামীম রেজা, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সাধারণ সম্পাদক এএইচ এম এম জামাল( বাচ্চু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামিতে যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবো বলে প্রত্যাশা করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *