গোমস্তাপুরে শিক্ষা দপ্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি। বক্তব্য রাখেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী মনিটোরিং অফিসার শাহদাৎ হোসেন, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলি, চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক, অভিভাবক রুহুল আলি, চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম, রহনপর ইউসুফ আলি সরকারি কলেজের ছাত্র মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সারওয়ার জাহান সুমন। অনুষ্ঠানে মোট ৩৯ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply