গোমস্তাপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে বিভ্রান্তি

গোমস্তাপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে বিভ্রান্তি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। ৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহরিয়ার জামান আনসারী সম্প্রতি চিকিৎসা জনিত কারনে দেশের বাইরে যাওয়ায় সে গত ৬ এপ্রিল সহ-সভাপতি জহরুল ইসলাম জয়কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের একটি চিঠি ইস্যু করেন। অপরদিকে, গত ৭ এপ্রিল জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব আলম সিদ্দিকীকে দায়িত্ব প্রদান করা হয়। এ দিকে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে জহরুল ইসলাম জয় ও মাহবুব আলম সিদ্দিকী তাদের নিজস্ব ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার জন্য পোষ্ট দেয়। মাহবুব উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় গত শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে। এ দিকে জয় একই সময় একই কর্মসুচি পালনের কথা থাকলেও তা তিনি করেননি। তারপর উপজেলা জুড়ে ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে হৈচৈ শুরু হয়। ছাত্রলীগের কর্মী জানান, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যাকে দায়িত্ব দিবেন সেটাই মেনে নিবো কর্মী হিসেবে। কেউ যদি মন মনগড়া একজনের নাম দিয়ে চলে যায়, তাহলে তাকে মেনে নেয়ার প্রশ্নই আছেনা। উপজেলা ছাত্রলীগের মধ্যে এমন কর্মকান্ড চলতে থাকলে সাংগঠনিক কার্যক্রম বিঘ্ন ঘটতে পারে বলে শঙ্কা করছেন এ ছাত্রলীগ কর্মী। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার জানান, উপজেলা কমিটি যদি কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিতে চায়, তাহলে আমাদের কাছে সুপারিশ করতে পারবেন। কিন্তু আমরা সুপারিশ গ্রহণ না করলে, কোন কিছুই হবে না। তবে জেলা ছাত্রলীগের কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *