ভোলাহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষা/২০২৫ পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের উদ্দ্যেগে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণকেন্দ্র পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এ্যান্ড কলেজ সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ সাত্তার, অধ্যক্ষ মোঃ আজগর আলী, সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহাজাহান আলী, কৃতি শিক্ষার্থী মোঃ মোবাহসেরুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে ঠিকাদার মোঃ আব্দুল মান্নান, সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক উপস্থিত ছিলেন। এসময় দলদলী ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬ জন এর মধ্যে ছাত্রী ২৪ জন এবং ছাত্রী ১২ জনকে সম্মাননা ক্রেস্ট ও ২টি করে বই তুলে দেন অতিথিরা।

Leave a Reply