সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের সাথে মতবিনিময়
সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে-নৌ পরিবহন উপদেষ্টা
নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সোনামসজিদ স্থল বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে সরকার পরিকল্পিতভাবে বন্দর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে’। তিনি বলেন, সোনামসজিদ বন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরাতন বন্দর। ভবিষ্যতে এই বন্দর লিংকআপ হতে পারে। সে কারণে বন্দরটি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা নেয়ায় রাস্তার অভাব থাকায় ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে। এছাড়া ও পানামার ইয়ার্ড এর জায়গা বৃদ্ধির উদ্যাগ নেয়া হবে। এম শাখাওয়াত হোসেন আরও বলেন, বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানান, সোনামসজিদ স্থল বন্দরে ইয়ার্ড নির্মাণের জন্য জমি নির্ধারণ ও জমি অধিগ্রহণের প্রয়োজনীয় পরিকল্পনা নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে দুপুরে নৌ পরিবহন উপদেষ্টা সোনামসজিদ স্থল বন্দরের এসে পৌছালে কাস্টমস কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে বন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ,

পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। একই দিন বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখায়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অব কল সরেজমিন পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত।

রাজশাহীর গোদাগাড়ীতে নবঘোষিত সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অব কল সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রাজশাহী মোঃ খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক রাজশাহী আফিয়া আক্তার, পুলিশ সুপার রাজশাহী ফারজানা ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আসরারুল হক, সদস্য, (কাস্টমস নিরীক্ষা আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার মোঃ আল আমিন প্রামানিক, (জি) এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন,

চেয়ারম্যান বিআইডব্লিউটিএ কমডোর আরিফ আহমে মোস্তফা, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান, কাস্টমস কমিশনার রাজশাহী জনাব মোঃ ফাইজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ, রাজশাহী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিঙ্কু, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদসহ অন্যরা।

Leave a Reply