চাঁপাইনবাবগঞ্জে মশক নিধনে পৌরসভার উদ্যোগ, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে মশক নিধনে পৌরসভার উদ্যোগ, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় মশার প্রজনন নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। রোববার (১০ আগস্ট) দুপুরে পৌরসভা ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার কার্যক্রম, চলমান মশক নিধন অভিযান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পৌর কর্তৃপক্ষ জানান, নিয়মিত ফগিং ও লার্ভিসাইড ছিটানো অব্যাহত রয়েছে এবং নালা-ড্রেন পরিষ্কারসহ মশার বংশ বিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে ও টাউন প্লানার মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শহিদুল হুদা অলক শহিদুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল আলম, সাংবাদিক জাকির হোসেন পিংকু, ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খাঁন।

এসময় পৌর সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসচেতনতার পাশাপাশি পৌরসভার কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *