র্যাবের অভিযানে হত্যা মামলার এক আসামী আটক
চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর রফিকুল হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী পারুল হক’কে মিরপুর মডেল থানাধীন কল্যান নতুন বাজার এলাকা হতে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্য এবং র্যাব-৪ সিপিসি সদর, মিরপুর এর সদস্যরা। আটককৃত আসামী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের মোঃ আহসান আলীর ছেলে মোঃ পারুল হক (৪০)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ এবং র্যাব-৪ সিপিসি সদর, মিরপুর এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৩নং আসামী মোঃ পারুল কে সোমবার ১১ আগষ্ট ২০২৫ তারিখ রাত সোয়া এক টার দিকে মিরপুর মডেল থানার কল্যান নতুন বাজার এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply