সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এ কর্মসূচি আয়োজন করে ডোমার প্রেসক্লাব। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসীন মো. সিথুন বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে। এসময় আরও বক্তব্য রাখেন, ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক রতন রায়, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, রিপোর্টস ক্লাবের সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, শিশু সাংবাদিক মাহমুদ হাসান, রিপোর্টাস ইউনিটির সভাপতি জুলফিকার আলি, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মিলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুসসহ অন্যরা।

Leave a Reply