র্যাবের হাতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন মধ্যপাড়ার মৃত সামছুল আলম (ভগু)’র ছেলে মোঃ আপন আমীর হামজা (৩৫)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ৩নং ওয়ার্ড়স্থ ঢাকা স্ট্যান্ডের মহানন্দা নাচোল বাস কাউন্টারের সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ আপন আমীর হামজা (৩৫)। উল্লেখ্য, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। র্যাবের আভিযানিক দল উপস্থিত হলে আসামী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামীকে আটক করে র্যার সদস্যরা। আসামীর স্বীকারোক্তি মতে তার পরনের লুঙ্গির কোচর হতে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply