নাটোরের লালপুরে বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী পালিত

নাটোরের লালপুরে বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী পালিত

উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতৃত্ব নাটোর ইতিহাসের প্রথম মন্ত্রী বিএনপির উপদেষ্টা মন্ডলীর প্রয়াত অন্যতম সদস্য লালপুর বাগাতিপাড়া সর্বস্তরের মানুষের নয়নের মনি মরহুম জননেতা ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকায় নিজ বাসভবনে লালপুর উপজেলা, গৌপালপুর পৌরসভা ও বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। বাদ আসর থেকেই সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। বেশ কিছু নেতা কর্মীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মরহুম ফজলুর রহমানের সুযোগ্য পুত্র লালপুর- বাগাতিপাড়া সংসদীয় আসনের প্রার্থী ডাঃ ইয়াসির আরশাদ রাজন, সাবেক লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু, ২ নং ঈশ্বরদী ইউনিয় বিএনপির সাবেক আহবায়ক রফিকুল ইসলামসহ লালপুর ও বাগাতিপাড়ার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, লালপুর বাগাতিপাড়া তথা উত্তরবঙ্গের বলিষ্ট কষ্ঠস্বর ও নেতৃত্বে নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী ছিলেন ফজলুর রহমান পটল। তার হাত ধরেই উত্তরবঙ্গের উন্নতি সাধিত হয়েছে। তিনি শুধু বিএনপির উপদেষ্টার মন্ডলির সদস্যই ছিলেন না, তিনি সফল রাজনৈতিক ব্যাক্তিও ছিলেন। তাই তার দেখানো রাজনৈতি পথে লালপুর বাগাতিপাড়ায় রাজনীতি চলবে এইটা আশা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *