পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
নওগাঁর পত্নীতলায় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি অফিসার মহাইমেনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, সহকারী যুব অফিসার মো. হাবিবুর রহমান, মিন্টু কুমার সাহা, মো. মিনহাজ খান চৌধুরী, রাকিব হোসেন প্রমুখ। আলোচনা সভা ও শপথবাক্য পাঠ শেষে উপজেলার ৩০ জন পুরুষ ও নারীর মাঝে যুব ঋণের ২৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply