গোমস্তাপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
যুগে যুগে দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্য সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি আজ। এই উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপনে ধর্মীয়ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসব এর মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। এরই ধারাবাহিকতায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাখার আয়োজনে একটি শোভাযাত্রা রহনপুর সার্বজনীন দূর্গা মন্দির থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শ্যাম রায় মিলতনী সংঘ দূর্গা মন্দিরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমন কুমান সাহাসহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বীরা।

Leave a Reply