লালপুরে শত্রুতার জেরে ৬৪টি ফলজ ও বনজ গাছ কেটে নস্ট

লালপুরে শত্রুতার জেরে ৬৪টি ফলজ ও বনজ গাছ কেটে নস্ট

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোব গ্রামে শত্রুতার জেরে তিনটি বাগানের ৬৪টি ফলজ ও বনজ গাছ কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা ২২টি লিচু গাছ, ১৩টি আম গাছ, ৯টি মেহগনি গাছ, ৫টি সুপারি গাছ এবং ১৫টি কলা গাছ কেটে বাগানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় বাগানের মালিক মালয়েশিয়া প্রবাসী মাজেদুল ইসলামের স্ত্রী মিনা বেগম লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। মিনা বেগম বলেন, গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *