ভোলাহাটে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সোবহান মাষ্টারের মতবিনিময়

ভোলাহাটে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সোবহান মাষ্টারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুস সোবহান মাষ্টার। তিনি ১৭ আগষ্ট রবিবার সকালে কলেজ মোড় নবাব বিগ বাজার টেস্টি ফুড ক্যাফেতে মতবিনিময় করেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সোবহান মাষ্টার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, আমি বিগত ১৬ বছর স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি বেশ কয়েকবার কারাবরণ করেছি। অনেক মামলা হামলার স্বীকার হয়েছি। আমি আমার ত্যাগের মূল্যায়ন করবে বলে জানান তিনি। এই আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ মানব কল্যাণে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার। তিনি এই মতবিনিময় সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জুলাই-আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *