নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। এ উপলক্ষে সোমবার (১৮আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হলে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাওসার আলী। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কার্প জাতীয় মাছ চাষে হেলিম, কার্প নার্সারি মাছ চাষে আনারুল হক ও ছোট (গুলশা) মাছ চাষে ৩জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *