চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় পার্শ¦বর্তী একটি পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে পুকুরপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শান্তিমোড়সহ আজাইপুর, আরামবাগ, শংকরবাটি, রামকৃষ্টপুরের বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শহরের শান্তিমোড়ে অবস্থিত বিশাল আকৃতির একটি পুকুরটি ডোমন সিং নামে এক ব্যক্তি খনন করেন। পুকুরটি ডোমন সিংয়ের পুকুর নামে পরিচিতি। এই পুকুরের পানি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি পুকুরটি একটি চক্র দখলের পায়তারা করছে। ওই চক্রটি জাল দলিল তৈরি করে প্রায় ৩ বিঘা আয়তনে পুকুর ও পুকুরপাড় দখল করার চেষ্টা করছে। এতে স্থানীয়রা পুকুরের পানি ব্যববহার করতে না পেরে ভোগান্তির মধ্যে পড়বেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে প্রথমবার দখল করতে না পারলেও এখনও নানামূখি তৎপরতা চালাচ্ছে চক্রটি। পুকুরটি রক্ষায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালুর সভাপতিত্বে প্রধান আতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী, সেরাজুল ইসলাম, আইনজীবী আব্দুল খালেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. জার্জিস,শামীম আহমেদসহ অন্যরা।

Leave a Reply