চাকসু’র নির্বাচনী তফসিল ঘোষণা ॥ নির্বাচন ১২ অক্টোবর

চাকসু’র নির্বাচনী তফসিল ঘোষণা ॥ নির্বাচন ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর খসড়া তালিকায় আপত্তি গ্রহণের শেষ দিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, এবং ১৫-১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন, এবং ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, এবং ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। একই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনসহ অন্যান্য কমিশনারগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *