শিবগঞ্জের স্বরুপনগর জামাইপাড়ায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের অন্তর্গত স্বরুপনগর জামাইপাড়ায় তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত বৈঠক হয়েছে। উন্মুক্ত বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: তৌহিদা বেগম। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যা শিশুর প্রতি বৈষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সেখানে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply