নাচোলে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত ২
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারের দক্ষিণে মরাফেলা নামক স্থানে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও ১জন আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মানুষরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সজিব (১৭) ও সজিবের খালা নার্গিস (৩৪)। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে, আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯৮৭৯) চাপা দিলে তারা গুরুতর আহত হন। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে থানা হেফাজতে নিয়েছে।

Leave a Reply