র্যাবের হাতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেফতার
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজা (৪২) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, সদর উপজেলার রামচন্দ্রপুর চোখাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে আসামি মোঃ সেলিম রেজা (৪২)। র্যাব এক প্রেসনোটে জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজা (৪২)’কে ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর মেলার মোড় হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামিকে দোষী সাব্যস্ত করে গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply