পত্নীতলায় পাটের বাম্পার ফলন-ন্যায্য মূল্য পেয়ে খুশি পাট চাষিরা

পত্নীতলায় পাটের বাম্পার ফলন-ন্যায্য মূল্য পেয়ে খুশি পাট চাষিরা

নওগাঁর পত্নীতলায় মৌসুমের শুরুতেই উপজেলায় বাজারে সোনালি আঁশ পাট বিক্রয় করে খুশি পাট চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গ্রামাঞ্চলের খাল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে চলছে পাট জাগ, আঁশ ছড়ানো, শুকানোর কাজ। নজিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাট চাষিরা জানান, এ বছর বিঘা প্রতি পাটের ফলন ৮ থেকে ১০ মণ হচ্ছে এবং ৩ হাজার ৬’শ টাকায় প্রতি মণ পাট বিক্রি হচ্ছে। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হেক্টর। চাষ হয়েছে ৮০ হেক্টর। প্রণোদনার আওতায়, প্রায় ৪০ জন প্রান্তিক পাট চাষিদের মাঝে ডি.এ.পি-৫ কেজি, এম.ও.পি-৫ কেজি ও পাটবীজ-১ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে পাট চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক, মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন বলেন, এবার পাটের ফলন ভালো হয়েছে এবং পাট চাষিরা ন্যায্য মূল্যে পেয়ে লাভবান হচ্ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *