ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা ॥ ভিপি সাদিক-জিএস ফরহাদ- এজিএস মহিউদ্দিন খান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ফলাললে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয়। চূড়ান্ত ফল ঘোষণায় জানানো হয়েছে, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন। ‘জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় ঘোষণার পর শিবিরের সাদিক-ফরহাদ জয়ের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্লোগান দেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমর্থকরা। ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে শামসুন্নাহার হল, শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত জগন্নাথ হল, সলিমুল্লাহ হল ও জহুরুল হক হল, টিএসসি কেন্দ্রে অনুষ্ঠিত রোকেয়া হল, সিনেট ভবন কেন্দ্রে বিজয় একাত্তর হল, মুহসিন হল ও স্যার এ এফ রহমান হল, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল ও শেখ মুজিবুর রহমান হল, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের সুফিয়া কামাল হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুননেছা মুজিব হলের ঘোষিত ফলাফলে এই চিত্র উঠে আসে। উল্লেখ্য, মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়। ডাকসু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হলে নিজেদের প্রার্থীদের এগিয়ে থাকার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্লোগান দেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমর্থকরা। শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে ভিপি ও জিএস, একটি ব্যালটে এজিএস, সম্পাদক পদগুলো দুটি ব্যালটে এবং একটি ব্যালটে সদস্য পদগুলোতে ভোট দেওয়ার সুযোগ ছিল। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে। প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply