নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমি’র অভিভাবকদের নিয়ে মতবিনিময়ে সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমির আয়োজনে অভিভাবকদের নিয়ে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাচোল সরকারি কলেজের সাবেক অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, ঢাকা মার্কেন্টাইল ব্যাংকের উপদেষ্টা এ.টি.এম নুরুল্লাহ, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিকুল ইসলাম, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী শারিফুল ইসলাম, আরাফাত রহমান কোকো’র জেলা সহ-ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার বজলুর রশিদ, ক্রীড়া প্রশিক্ষক ও সাবেক ফুটবলার আব্দুল মান্নান, ক্রীড়া সহ-পরিচালক সুমন ভট্রাচার্য, রবিউল ইসলাম, রহমত আলী, হোসেন প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ক্রীড়া পরিচালক, সাবেক খেলোয়াড় ও নাচোল খ.ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুষার। অনুষ্ঠানে প্রধাণ অতিথি তার বক্তব্যে জানান, এ ধরনের আয়োজন নাচোলবাসীর জন্য নিঃসন্দেহে আশীর্বাদ। এটা অব্যাহত থাকুক। সভাপতি হাফিজুর রহমান বলেন, তরুণ প্রজন্ম খেলাধুলায় এগিয়ে আসলে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে আগামী প্রজন্ম। অনুষ্টান সঞ্চালনা করেন নাচোল খ.ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহ: শিক্ষক আব্দুর রউফ ও শিক্ষক এবং সাংবাদিক শাকিল রেজা। উল্লেখ্য, এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ফিনল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার বাবুল আক্তার লিটন।

Leave a Reply