ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. এ. এন. এম. হামিদুল কবির, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রফেসর ড. সফিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি প্রখ্যাত সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট মোঃ দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী, রাজউক ও সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। নির্বাচিত চার প্রতিনিধি হচ্ছেন কুররাতুল আইন কানিজ, সহ-সভাপতি (ভিপি), বেগম শামসুন্নাহার হল, তাজকিরুল ইসলাম-অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আশিক বিল্লাহ, সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর হল ও নাফিসা সামিহা মায়িশা, কার্যকরী সদস্য, সুফিয়া কামাল হল। সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’ ঢাকার সহসভাপতি ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মাসুম, আনোয়ার শোয়েব, মাহফুজ আহমেদ, আশফাকুল আশেকীন, হযরত আলী, তাসলিমা খাতুন প্রমুখ। সংবর্ধনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমরা কোনো দলের নই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমাদের পরিচয় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *