র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন মিয়া গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪ মানিকগঞ্জ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মিলন বাবু @ মিলন মিয়া (৩০) গ্রেফতার করেছে। মিলন মিয়া, জেলার শিবগঞ্জ উপজেলার যুক্ত রাধাকান্তপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর ছেলে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্বীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিলন বাবু @ মিলন মিয়া (৩০), কে ১৬ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তর্তিপুর ব্রিজ হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় নিয়মিত মামলা হয়। মামলার পর হতে আসামী ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপন করে দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে ২৮/০৪/২০২৫ তারিখে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র্যাবের যৌথ অভিযানে আসামীকে শিবগঞ্জ থানার তক্কিপুর ব্রিজ হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply