রাণীনগরে মাদক সেবির ৬ মাসের কারাদন্ড

রাণীনগরে মাদক সেবির ৬ মাসের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তানজিদ সরদার (৩৫) নামে মাদক সেবি এক যুবককে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরের রেল গেট এলাকায় অভিযান চালিয়ে এই কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদার উপজেলার গোনা দিঘীরপার গ্রামের নুরুল সরদারের ছেলে। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ‎ভ্রাম্যমান আদালতের পেশকার রুবেল হোসেন জানান, মাদকের আড্ডা চলছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে রেলগেট এলাকায় ভ্রাম্যান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এসময় তানজিদকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদারকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *