চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র আটক ২ জনকে কারাদন্ড ও জরিমানা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে মাদকসহ আটক ২ জনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত ) টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্টপুর (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা) গ্রামের মোঃ তাইফুর রহমানের ছেলে মো: মাসুদ রানা (৩৩) এবং একই উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো: আব্দুর রহিম (৩৫)। ডিএনসি’র এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ১০ গ্রাম করে গাঁজাসহ মো: মাসুদ রানা ও মো: আব্দুর রহিম কে আটক করে। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক, মোঃ রফিকুল ইসলাম ও উপ পরিদর্শক, মোঃ মুস্তাফিজুর রহমান ভিন্ন ভিন্ন প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ উভয় আসামিকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত ) টাকা করে জরিমানার আদেশ দেন।

Leave a Reply