চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও জরিমানা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও জরিমানা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী খাইরুল ইসলাম (২৪), চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিলো এক স্কুলছাত্রী। এসময় বিয়ের মিথ্যা প্রলোভনে বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার ওই স্কুলছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে ছেড়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায় ওই যুবক। পরদিন স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *