নাটোরে মাদ্রাসার ৩ খাদেম’কে গনপিটুনি-থানায় মামলা
নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে সাহায্য তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৩ খাদেম। এসময় তাদের নিকট থেকে ৫ হাজার টাকা কেড়ে নেয়ার অভিযাগও উঠেছে। গণপিটুনির শিকাররা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধাপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের রফিকুল ইসলাম (৩৬) এবং মামুন হোসেন (২৩)। এ ঘটনায় রোববার (২৮ সেপ্টেম্বর) অজ্ঞাত ৬০ জনকে আসামী করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গণপিটুনির শিকার ব্যক্তিরা সিংড়া চলন বিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে তাদের মাথার চুল কেটে ও মারধর করে এবং পোষাক ছিড়ে ফেলে। তাদের কাছে থাকা অনুমানিক ৫ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। পরবর্তীতে নলডাঙ্গা থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে পুলিশ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গণপিটুনির শিকার ওই তিনজন থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply