নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক নামে এক ইমাম এর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খালিদ মুসাব্বির নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার মরেদহ উদ্ধার করে। ওসি আরো বলেন, স্থানীয়রা ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *