সময়মতো প্রতারক উপদেষ্টাদের নাম প্রকাশ করবো-নাহিদ ইসলাম

সময়মতো প্রতারক উপদেষ্টাদের নাম প্রকাশ করবো-নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকারে থাকা অবস্থায় উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করাটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা প্রতারণাও করেছেন। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন, উপযুক্ত সময় এলে প্রতারক উপদেষ্টাদের নামও প্রকাশ করবেন তিনি। দেশের একটি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “কয়েকজন উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বড় ধরণের ধোঁকায় পড়েছি। তারা আমাদের আদর্শ ও আন্দোলনকে পুঁজি করে নিজেদের গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন নাহিদসহ কয়েকজন। যদিও পরে একজন পদত্যাগ করলে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনসিপি’-র নেতৃত্বে এগিয়ে আসে তারা। বর্তমান উপদেষ্টা পরিষদে এখনও দুইজন সদস্য রয়েছেন। তবে এনসিপির তরফ থেকে প্রশ্ন? ছাত্রদের উপদেষ্টার আসনে বসানো কি আদৌ সঠিক সিদ্ধান্ত ছিল? জবাবে নাহিদ বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকতো না। কিন্তু কয়েকজন তথাকথিত ‘বিশেষজ্ঞ’ নিজেদের সুবিধার জন্য সরকারকে ব্যবহার করেছেন।” সাক্ষাৎকারে নাহিদ আরও দাবি করেন, উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যেই ‘সেফ এক্সিট’ নেওয়ার চিন্তা শুরু করে দিয়েছেন। রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে নিজের ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা করছেন তারা। নাহিদের ভাষায়, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। তিনি আরও বলেন, “আমরা হয়তো রাজনীতিতে নতুন, কিন্তু এত সহজে আমাদের নতজানু করা যাবে না। উপদেষ্টা পরিচয়ে কেউ নিজের এজেন্ডা চালাবে, এটা হতে দেওয়া হবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *