নাচোলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে উদযাপিত হয়েছে। শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার কলেজ, মাদ্রাসা ও হাইস্কুলের শিক্ষকদের অংশগ্রহণে পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার পপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্ত, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই জাতি গঠনের কারিগর হিসেবে তাদের ভূমিকা অনন্য ও অপরিসীম।” তিনি আরও বলেন, এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। সভার স্বাগত বক্তব্যে অধ্যক্ষ ওবাইদুর রহমান দিবসটি পালনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, তাজামুল হক, আব্দুর রহিম, এবং সুপার মজিবুর রহমান। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply