গাঁজা মামলার আসামি আবারও গাঁজাসহ র্যাবের হাতে গ্রেফতার
র্যাবের হাতে আটক হওয়া পূর্বের একটি গাঁজা মামলার আসামি আবারও গাঁজাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ী গ্রামের সফেদ আলীর ছেলে মোঃ এরফান আলী (৪১)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৬ অক্টোবর দুপুর ২টার দিকেত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গুনির মোড় দেলবাড়ী এলাকা থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ এরফান আলী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণরে জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply