আত্রাইয়ে ডিবি পরিচয়ে ৪ লক্ষ্য টাকা ছিনতাই

আত্রাইয়ে ডিবি পরিচয়ে ৪ লক্ষ্য টাকা ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে গ্রামীণফোনের ২জন কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার রসুলপুর এলাকায়। ‎গ্রামীণফোন আত্রাই উপজেলার ডিস্ট্রিবিউটার আব্দুল ওয়াদুদ খান জানান, তার দুই কর্মচারী মিনহাজ ও তারেক প্রতিদিনের ন্যায় গত রোববার মার্কেট থেকে টাকা উত্তোলন করে আত্রাই আসছিল। রসুলপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে ডিবি পরিচয় দিয়ে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে নেন। পরে তাদের কাছে রক্ষিত মার্কেটিংয়ের ৪ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এরপর তাদেরকে বিকেল প্রায় ৫টার দিকে বগুড়ার শেরপুরে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি চলে যায়। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার তারেক রাতেই আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ‎আত্রাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, ছিনতাইয়ের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধিন রয়েছে। ছিনতাইকারীদের আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *