চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।

র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সাটু কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, অব. পরিবার পরিকল্পনা জেলা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালামসহ অন্যান্য অতিথিগণ।

প্রবীণ হিতৈষী সংঘের ভবনের জন্য জমিদাতাকে সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় শত শত প্রবীন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply