চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিস সার্জন অফিসে সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং। আলোচনা সভায় বক্তারা অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে ১ কোটি ৪৩ লাখ মানুষ দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন। দিন দিন এই চোখের রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের চোখের যত্নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. আসহাব শাহরিয়ার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, ব্রাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যরা। প্রধান অতিথি সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, দৃষ্টির সম্পর্কে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয়। পেশার ডায়াবেটিসহ বিভিন্ন রোগ দৃষ্টিতে সমস্যা সৃষ্টি করে। শুরু থেকেই এই রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারলে কোন সমস্যা হবে না।
তিনি আরও বলেন, চোখের স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষত, সরকার ইতিমধ্যে বয়স্ক ব্যক্তিদের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো প্রবীণ নাগরিকদের দৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা। এদিকে, দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

Leave a Reply