নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ নেতা লায়ন নুর ইসলাম
নড়াইল ২ আসনের ভোটারদের প্রত্যাশা পূরণে মনোনয়ন জমা দিলেন গণঅধিকার পরিষদ নেতা ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। বুধবার (৬ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে গণধিকার পরিষদ এর কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের জন্য স্বপ্নের নড়াইল ২ আসন। তিনি সংবাদিকদের আরো বলেন, আমি নির্বাচিত হলে নড়াইল ২ আসনের জনগণের অধিকার নিয়ে সংসদে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের কথা বলবো। তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং মনোনয়নপত্র গ্রহণ করেন। তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে নড়াইল ২ আসনের জনগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি উন্নয়নকে বিশ্বাস করি, তাই আমি নির্বাচিত হতে পারলে শত বাধা-বিপত্তিকে অতিক্রম করে নড়াইল ২ আসনকে ডিজিটালাইজেশনে পরিণত করব, নড়াইলের প্রত্যেকটা বাড়িতে পাইপলাইন গ্যাস সরবরাহ থেকে শুরু করে বেকার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সন্ত্রাস ও মাদককে উপড়ে ফেলতে নড়াইল ২ আসনের জনগণের কল্যাণে যারা এগিয়ে আসবে, তাদেরকে নড়াইল ২ আসনের জনগণ সম্মান ও শ্রদ্ধা জানাবে। আমি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা হিসেবে মনোনয়ন পত্র গ্রহণ করেছি এবং গণঅধিকার পরিষদ এর সভাপতি ভিপি নূরের সুদৃষ্টিতে আমি নির্বাচন করছি। তিনি সকলের দোয়া ও আন্তরিকতা কামনা করেন।

Leave a Reply