পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাশেদুর রহমান প্রমুখ।

Leave a Reply