নাটোরে আবসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাটোর জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ী আনোয়ার পারভেজ (৫৫) টাঙ্গাইলের মির্জাপুরের পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিচা বাজার এলাকায় নাটোর বোডিংয়ের ৬২ নম্বর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. মাহাবুর রহমান। নিহতের ছেলে রবিন মিয়া বলেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে গিয়েছিলেন। খবর পেয়েছেন, উনার মরদেহ একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। প্রতক্ষ্যদর্শীদের বরাতে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, আনোয়ার পারভেজ শনিবার রাত ১০টার দিকে কক্ষ ভাড়া নেন। সকাল থেকে সারাদিন তিনি আর বাহিরে বের হননি। সন্ধ্যার দিকেও তিনি বাইরে বের না হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ কক্ষটির দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগ বা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা গিয়েছেন। তবে, সেটা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply