জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ
তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগের দ্বিতীয় পর্বের ম্যাচে নওগাঁ জেলা স্টেডিয়ামে খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জিতলে পরের রাউন্ড। হারলে বিদায়। এমন সমীকরণ ম্যাচে ভাল ফলই বয়ে আনে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের শিষ্যরা। লড়াই ও পাল্টা লড়াইয়ে শেষ পর্যন্ত নওগাঁ জেলা দল ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে জয় তুলে নিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে নওগাঁ। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন নওগাঁ জেলা ফুটবল দলের তানজিদ মাহমুদ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে তাদের ঘরের মাঠে অংশ নেয় নওগাঁ জেলা দল। সেই ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Leave a Reply