র্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-২
র্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ গ্রামের মোঃ মোতাজুল ইসলামের স্ত্রী মোছাঃ জোসনারা বেগম (৪২) এবং জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমান এর ছেলে মোঃ জাহির (৩৮)। র্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৩ অক্টোবর রাত সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ গ্রামস্থ একটি আম বাগানের পার্শ্বে মাদক ব্যবসায়ী মোছাঃ জোসনারা বেগম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করতেছে।

প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যর অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে মোছাঃ জোসনারা বেগম কে গ্রেফতার করে এবং কাছে থাকা ব্যাগের ভিতর সবুজ পলিথিনে মোড়ানো ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া অপর এক অভিযানে জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ (৩৮) এর বাসা থেকে ৩৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply