রহনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদক উদ্ধার

রহনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব এর নেতৃত্বে চলছে মাদক উদ্ধার। সোমবার (১৩ অক্টোবর) রহনপুর ইউনিয়নের নওদা মিশন পশ্চিম পাড়া, রশিদ এর বাড়ি থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জানান সোহরাব জানান, সোমবার নওদা মিশন পশ্চিম পাড়া, রশিদের বাড়ি থেকে জনগনের উপস্থিতিতে চোলাই মদ উদ্ধার করে তা বিনষ্ট করা হয় এবং একজনকে আটক করা হয়। পরে তার এলাকার আদিবাসী প্রধানদের ডেকে তাকে সতর্ক করে শেষবারের মতো ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমাদের ইউনিয়নকে ১০০ ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই। উল্লেখ্য, কিছুদিন আগে রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব নেতৃত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লীতে অভিযান চালিয়ে, বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির কাঁচা মাল উদ্ধার করে তা প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *