প্রশংসায় ভাসছে পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই-বাবনাবাজ

প্রশংসায় ভাসছে পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই-বাবনাবাজ

এলাকায় প্রশংসায় ভাসছে নওগাঁর পত্নীতলা অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন চকদোচাই-বাবনাবাজ পরিবার। ‘তরুণরা লড়বে-যুব সমাজ গড়বে’ এই স্লোগানে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠন। সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব শিক্ষার্থীদের ফরম ফিলাপ এ সহযোগিতা করা, খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদবস্ত্র বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক সভা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে বেশ সুনাম অর্জন করেছে। এই সংগঠনটির ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য হলো, সদস্য ব্যাতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দান বা চাদা গ্রহন না করে শুধুমাত্র সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহনের মাধ্যমে মানবিক ও সামাজিক নানাধরনের কর্মকান্ড ও সাহায্য সহযোগীতা করে। সংগঠনের প্রতিষ্ঠাতা এনজিও কর্মী, লেখক কলামিস্ট, সমাজসেবক মোঃ সাজেদুর রহমান বলেন, সামাজিক জীব হিসেবে সমাজের জন্য এবং আমাদের আশেপাশের মানুষদের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি খুজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সংগঠনের সদস্যরা বিশ্বাস করে, ‘ভোগে সুখ নেই-ত্যাগেই প্রকৃত সুখ’ এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই, সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে মর্মে আমি আশা করি সংগঠনটি সুনিদিষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *