ডিএনসির অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ আটক এক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কর্মকার পাড়ার সুনীল কর্মকারের ছেলে রঞ্জিত কুমার বিশ্বজিত (৩৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার আমনুরা কর্মকার পাড়া গ্রামে অভিযান চালায় ডিএনসি’র একটি দল। এসময় ১৮ লিটার চোলাই মদ এবং ১২০ লিটার ওয়াশসহ মাদক ব্যবসায়ী আমনুরা কর্মকারপাড়ার রঞ্জিত কুমার বিশ্বজিত কে আটক করা হয়। এঘটনায় আসামীর বিরুদ্ধে ডিএনসি পরিদর্শক মো: রফিকুল ইসলাম সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া, ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা সোনারপাড়া এলাকা থেকে (পাঁচ দশমিক পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করা হয় জেলার গোমস্তাপুর চৌডালা সোনারপাড়ার আমিজুদ্দিন ওরফে মমিন এর ছেলে মো: এনামুল হক ওরফে এনা (৪৬)কে। এঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক, মামুনুর রশীদ মামলার বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Leave a Reply