নওগাঁয় মসজিদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধনে সাবেক প্রতিমন্ত্রী
জেলার আত্রাই উপজেলাধীন সাহাগোলা স্টেশন সংলগ্ন এলাকায় একটি অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মান কাজ শুরু হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী আলমগীরের নামে পরিচালিত আলমগীর কবির ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ১১ বিঘা জমির উপর এই মসজিদ কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে মসজিদের সম্ভাব্য স্থানে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান আশা কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মোঃ আলমগীর কবির। প্রধান আলোচক ছিলেন নওগাঁ গাউছুল আযম আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মওলানা আব্দুস সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষক স্থপতি সুজাউল ইসলাম সুজা, রানীনগর শেরেবাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার ইসলাম খান পথিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, নাসির উদ্দীন টনি, রফিকুল ইসলাম, আবু সাঈদ ডালিম, শহিদুল ইসলাম শহিদ, নূরুল ইসলাম, আব্দুল জলিল, মোযাহারুল ইসলাম, ফাইমা বেগম, রেজা দেওয়ানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে প্রধান অতিথি আলমগীর কবির, আলমগীর ফাউন্ডেশনের চেয়ারম্যান আশা কবির এবং প্রধান আলোচক আব্দুস সাত্তার ফলক উন্মোচনের মাধ্যমে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করেন।
Leave a Reply