বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ এর নেতৃত্বে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।

বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে চলা র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে নেতা-কর্মীদের উদ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতৃবুন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিট কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। কর্মসুচীতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে টাউন ক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়।

র্যালীটি শহরের গাবতলা মোড়, বড় ইন্দারা, বাতেন খাঁ মোড় হয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গোল চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, সমাবেশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ বলেন, “যুব সমাজই দেশের প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইবনে হাবিব আল মারুফ, সদস্য মো. সোহাগ, মাহফুজুর রহমান চন্দন, সৈয়দ সালেহীন,

ফয়সাল আহমেদ, মুঃ আল আমিন বিশ্বাস, যুবায়েরসহ দলীয় নেতাকর্মীরা। র্যালিতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা হাতে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply