সিরাজগঞ্জ কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আহমদ মোস্তফা খান বাচ্চু (৭০) নামে আওয়ামীলীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদা প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়মানুযায়ী মৃতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যাসহ চারটি মামলায় আদালতের নির্দেশে তিনি কারাগারে ছিলেন।

Leave a Reply