শিবগঞ্জে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

শিবগঞ্জে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, নারীদের তৈরি পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এই মেলার মূল উদ্দেশ্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মেলায় মোট ৫০টি স্টল অংশ নিয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে নারীদের তৈরি খাদ্যপণ্য, বস্ত্র, হস্তনির্মিত সামগ্রী ও প্রসাধনী। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *