ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এই দিবস উদযাপন করে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী। হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘হিসাববিজ্ঞান দিবস মূলত হিসাববিজ্ঞান-কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিতদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে প্রতি বছর উদযাপিত হয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যেমন অঈঈঅ ও অওঈচঅ, এই পেশার সঙ্গে জড়িতদের উজ্জীবিত করতে এবং বিশ্বব্যাপী মানুষকে এই পেশায় আকৃষ্ট করতে দিবসটি পালন করে থাকে। উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *